প্রকাশিত: Fri, Jul 14, 2023 5:18 PM
আপডেট: Tue, Sep 22, 2026 5:12 AM

[১]বঙ্গবন্ধুর সংবিধান মেনেই নির্বাচন হবে: আইনমন্ত্রী

এইচএম পারভেজ, আখাউড়া: [২] আনিসুল হক শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। 

[৩] তিনি বলেন, বিএনপি নেতারা অনেক কথাই বলতে পারেন, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ২০১৮ সালের নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করে। আমরা বাংলাদেশের সংবিধান মেনেই চলি, তার কারণ হচ্ছে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধ হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধান দিয়েছিল। আর সেই সংবিধান অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

[৪] মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো।

[৫] এর আগে, মন্ত্রী আখাউড়া ট্রেনে করে রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সম্পাদনা: সালেহ্ বিপ্লব